প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিদায়ী সংবর্ধনা গত শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ৩৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মুশফিক এম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার মোর্শেদা চৌধুরী এবং আন্তর্জাতিক গুসি শান্তি পুরস্কার বিজয়ী এ এইচ এম নোমান এবং সহ-উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।