ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পেলেন বাংলাদেশের দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দুই আলোকচিত্রী এ বছর ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। তাঁরা হলেন তাসলিমা আখতার ও রাহুল তালুকদার। ‘স্পট নিউজ সিঙ্গেল’ ও ‘স্টোরি’ বিভাগে তাঁদের ছবি তৃতীয় স্থান অর্জন করে।
রানা প্লাজা ধসের ওপর তোলা ‘শেষ আলিঙ্গন’ ছবিটির জন্য পুরস্কার পান তাসলিমা আখতার। ছবিটি এর আগে টাইম ম্যাগাজিনে সেরা আলোচিত ছবির সম্মান অর্জন করেছিল। রানা প্লাজার ওপর তোলা রাহুলের ১১টি ছবির একটি গল্প ‘স্টোরি’ বিভাগে পুরস্কার পায়। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০১৩ সালের জন্য সেরা আলোকচিত্রের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জন স্টেনমিয়ার। বিশ্বের সংবাদমাধ্যমে প্রকাশিত আলোকচিত্রের জন্য ওয়ার্ল্ড প্রেসকে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে মনে করা হয়।