প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়। বৌ বাজারের দক্ষিণ বাকলিয়া এলাকায় এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং কবিগানের আয়োজন করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জাফর আলম। শোভাযাত্রায় আরও নেতৃত্ব দেন ইয়াছিন চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর সাহেদা কাশেম, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ছোটন বড়ুয়া, ইরফানুল হক সিদ্দিকী, নুতন বিকাশ চাকমা, শিরিন আক্তার প্রমুখ।
শোভাযাত্রার পর বউ বাজার রাজামিয়া মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কবিগান পরিবেশন করেন কবিয়াল আবু ইউসুফ, আবদুল মন্নান ও তাঁদের দল। বিজ্ঞপ্তি।