ওয়ালটন পণ্য আরও সহজ কিস্তিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্ন ও মধ্যবিত্তদের সুবিধার কথা চিন্তা করে নিজেদের পণ্য বিক্রির ক্ষেত্রে কিস্তির সংখ্যা বাড়িয়েছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। এখন থেকে ১৮টি সহজ কিস্তিতে ওয়ালটন পণ্য কেনা যাবে। এর আগে সর্বোচ্চ ১৬ কিস্তির সুবিধা ছিল। ওয়ালটন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, মোটরসাইকেল ও এয়ারকন্ডিশনারের ক্ষেত্রেও ১৮ মাসের কিস্তি সুবিধা বহাল থাকবে। তবে ক্রেতারা এই সুবিধা পাবেন শুধু ওয়ালটন প্লাজায়। এই অফার ১৬ জুন থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি।