ওয়ালটন-প্রথম আলো টি-টোয়েন্টি ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন ও প্রথম আলোর উদ্যোগে অনুষ্ঠিত ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ করা হয়েছে। কুইজের প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন ঢাকার কদমতলার সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার এক অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার এহসানুল হক ও মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় জেসি, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও মো. হুমায়ুন কবীর এবং প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, বিজ্ঞান বিভাগের মহাব্যবস্থাপক রশিদুর রহমান ও উপব্যবস্থাপক মো. রাশেদুল হক। মোট ৪২ জন কুইজ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। মোটরসাইকেল ছাড়াও পুরস্কারে ছিল এলইডি টিভি, বিমান টিকিট, ল্যাপটপ, ট্যাব, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও মুঠোফোন। নিজস্ব প্রতিবেদক।