ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার হস্তান্তর ৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে প্রথম আলো আয়োজিত ওয়ালটন-প্রথম আলো কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হবে ৮ জুন। এ উপলক্ষে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেলের বলরুমে ওই দিন বেলা তিনটায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চার পর্বসহ মেগা পর্বের বিজয়ীদের প্রয়োজনীয় প্রমাণাদিসহ যথাসময়ে অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।