ওয়ালটনের কারখানা পরিদর্শনে জাপানি প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আট সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শন করে। তারা বাংলাদেশে বিনিয়োগ, বিশেষ করে ওয়ালটনের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ করে। বিনিয়োগের ওই আগ্রহকে চূড়ান্ত রূপ দিতে ওয়ালটনের একটি প্রতিনিধিদলকে শিগগিরই জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছে তারা।প্রতিনিধিদলটির সমন্বয়ক ছিল জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন। এতে নেতৃত্ব দেন জাপানের নিকাহো সিটির মেয়র তাদানাগা ইয়োকোইয়ামা। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ওয়ালটনের পরিচালক এস এম রেজাউল আলম ও ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান লোকমান হোসেন।জাপানের প্রতিনিধিদলটি ওয়ালটনের কারখানা পরিদর্শনের সময় ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল তৈরির বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এসব পণ্য তৈরির ক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখে দলের সদস্যরা বিস্ময় প্রকাশ করেন। তাঁরা জানান, বাংলাদেশের দক্ষ জনশক্তি, বিশাল বাজার, আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার, সাশ্রয়ী শ্রম, সর্বোপরি জাপান-বাংলাদেশের বন্ধুত্ব ইত্যাদি বিবেচনায় জাপান এ দেশে বিনিয়োগে আগ্রহী। বিজ্ঞপ্তি।