প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটনের প্লাজা ম্যানেজার ও ডিলার সম্মেলন গত শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দেশের ২১টি অঞ্চল থেকে আসা ১৫০ জন প্লাজা ম্যানেজার ও ৩৫০ জন ডিলার। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পলিসি অ্যান্ড এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, বিপণনের মো. এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়ার মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অতিরিক্ত পরিচালক লে. কর্নেল (অব.) মো. আবদুল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।