ওয়ালিদাদের কবর সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সালেক পাম্পের পাশে সমাহিত ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় শহীদ ওয়ালিদাদ মোহাম্মদের কবর সংরক্ষণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণফোরাম জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সংগঠনের সদস্যসচিব শাহিনুর রহমান, সাবেক ছাত্রনেতা মুন্সি মুজিব প্রমুখ। রংপুর শহর চার লেন প্রশস্তকরণের কাজে এই কবরটি তোলার প্রয়োজন হবে। তাই এটি অন্যত্র স্থাপন করে তা সংরক্ষণের দাবি জানানো হয়েছে।