ওয়াল্টন ও মোটরসাইকেল হাটের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াল্টন ও মোটরসাইকেল হাটের মধ্যে সম্প্রতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, মোটরসাইকেল হাট সারা দেশে ওয়াল্টন মোটরসাইকেলের ডিলার নিয়োগ করবে। ওয়াল্টন মেগাশপের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং মোটরসাইকেল হাটের পরিচালক মো. হোসনে কামাল কাজল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ওয়াল্টন ও মোটরসাইকেল হাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।