ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন। ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। খবর বাসসের।

২৬ সেপ্টেম্বর সোমবার সকালে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখানে দুই ঘণ্টার কিছু বেশি সময় যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর ঢাকা পৌঁছানোর কথা।