ওয়াশিকুর হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যার ঘটনায় গ্রেপ্তার জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আট দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ আসামি দুজনকে আজ আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ী দীপিকার মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ওয়াশিকুরকে। জিকরুল্লাহ, আরিফুলসহ তিনজন হত্যাকাণ্ডে অংশ নেন। ঘটনাস্থলে থাকা কয়েকজন হিজড়া, স্থানীয় লোকজন ও পুলিশ মিলে দুজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।
আরও জানতে পড়ুন:
আবার ব্লগার হত্যা