ওয়াসার চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ দুদকে নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওয়াসার চেয়ারম্যানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রায় এক বছর আগে ওয়াসার কয়েকজন দুর্নীতিবাজ প্রকৌশলী বেনামে তাঁর বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ করেন। দুদক বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করে অভিযোগটি মিথ্যা বলে প্রতিবেদন দেয়। তার পরও হঠাৎ অভিযোগ নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়। সর্বশেষ সাম্প্রতিক বোর্ডসভায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ দুদক খারিজ করে দেয়। বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্তিতে দুদকের এ-সংক্রান্ত নথির কপিতে বলা হয়েছে, ‘ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি কমিশন কর্তৃক নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।’