ওয়াসার জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলীর ফিরোজ শাহ এলাকায় অবৈধ দখলদারদের হাত থেকে ওয়াসার কোটি টাকার জায়গা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস এই অভিযান চালান। অভিযানে তিনটি আধা পাকা ঘর ও একটি দোকান উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ওয়াসার বুস্টার কেন্দ্রের ৫ শতক জায়গা প্রায় এক যুগ ধরে অবৈধ দখলদারদের কবলে ছিল। তাদের সরে যেতে বারবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা শোনেনি। গতকাল সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং দখলদারদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানে ওয়াসার ভূসম্পত্তি কর্মকর্তা আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।