ওয়াসার পানি ক্ষতিকর নয়: চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে সরবরাহ করা পানি মোটেও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলে দাবি করেছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানি দূষণমুক্ত করতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে পানির স্বাদ ও গন্ধে কিছুটা পরিবর্তন ঘটে।গতকাল মঙ্গলবার রাজধানীর ফকিরাপুলে মডস জোন-৬-এ গ্রাহকদের সঙ্গে মতবিনিময়কালে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান এ দাবি করেন। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার প্লান্টের (ফেজ-২) প্রকল্পে একটি প্রি-ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। এতে পানির গুণগতমান আরও বাড়বে বলে আশা করেন তিনি।সভায় ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ কামরুল আহসান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, প্রকৌশলী মো. জাকি মোস্তফা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।