ওয়াসার বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার পানি ও পয়োবিল এখন থেকে অনলাইনে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। গ্রাহকেরা ঘরে বসেই ব্যাংকের নেক্সাস গেটওয়ের মাধ্যমে এই বিল পরিশোধ করতে পারবেন। গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে এই নিয়ে ওয়াসা ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ ও ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সায়েম আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।