ওয়াসি আহমেদকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর লেখক হিসেবে পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন তাঁর এলাকার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গতকাল শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন: কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিশুসাহিত্যিক তুষার কর, অনুবাদক সুরেশরঞ্জন বসাক, অধ্যাপক শামসুল আলম, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, আইনজীবী মইনুউদ্দিন আহমদ জালাল, কবি ফজলুল হক, সমরবিজয় সী শেখর, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, ডক্টর জফির সেতু, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, কাজী সাইফুল আচফিয়া, আবু আহমদ শাহেদ, এবাদ আহমদ প্রমুখ।