ওয়াহিদুল হক এবি ব্যাংকের চেয়ারম্যান ও সেলিম আহমেদ ভাইস চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এম ওয়াহিদুল হক চেয়ারম্যান ও সেলিম আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ওয়াহিদুল হক ব্যাংকের পরিচালনা পর্ষদে ২০০৭ সালে যোগ দেন। ২০০৮-এ তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আমানা ব্যাংক-শ্রীলঙ্কা, ক্যাশলিঙ্ক বাংলাদেশ ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে রং, কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল শিল্পে দীর্ঘদিন ধরে জড়িত ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ। এলিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পেইন্ট ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি।