ওয়াহেদপুর ইউনিয়নে উপনির্বাচন ২৫ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। ৬ মার্চ উপজেলা নির্বাচন কার্যালয়ের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহার ১৫ মার্চ ও ভোট গ্রহণ ২৫ মার্চ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু ছালেক জানান, গত ২০ অক্টোবর ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তাহের মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।