ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএফইউজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। গত রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকায় উপস্থিত বিএফইউজের নির্বাহী কমিটির সদস্যদের সভায় এ হস্তক্ষেপ চাওয়া হয়।
সভায় নেতারা বলেন, রাষ্ট্রপতির নৈতিক সমর্থন এবং প্রধানমন্ত্রীর ঘোষণার পরও নবম ওয়েজ বোর্ড ঘোষণার ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সময়ক্ষেপণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশের গণমাধ্যমকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। তথ্য মন্ত্রণালয়ের প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না বলেই এ বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি