ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ৩০ এপ্রিল গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আজ বুধবার সংবাদপত্রসেবীদের পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৩০ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। বিজ্ঞপ্তি।