প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন গণমাধ্যমকর্মীরা। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই কর্মসূচি ঘোষণা করেছে। বিএফইউজের অপর এক অংশের বর্ধিত সভা গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতা মোকাররম হোসেন, আবু সালেহ, মফিজুর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক