ওয়েজ বোর্ড বাস্তবায়িত না হলে আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক পত্রিকা নিজ প্রতিষ্ঠানে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি। অথচ মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছে। আদালতের আদেশ সত্ত্বেও অনেক পত্রিকা সাংবাদিকদের পাওনা না দিয়ে হয়রানি করছে। গতকাল রোববার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সভায় এসব অভিযোগ করা হয়।সভায় বক্তারা জনকণ্ঠ, বাংলাবাজারসহ অন্যান্য পত্রিকার সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান। এ জন্য সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান। এ বিষয়ে ব্যবস্থা না নিলে দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন বলেও তাঁরা জানান। বিজ্ঞপ্তি।