ওয়েব পোর্টাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েব পোর্টাল গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ জানান, এই ওয়েব পোর্টালের মাধ্যমে সিটি করপোরেশনের যাবতীয় তথ্য পাওয়া যাবে। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।