ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজ চালু আ.লীগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ওয়েবসাইট (www.albd.org), একটি ইউটিউব চ্যানেল (http:/www.youtube.com/myabld) ও একটি ফেসবুক পেজ (www.facebook.com/awamileague.1949) চালু করা হয়েছে।
গতকাল বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম দ্বারা আরও বিপুলসংখ্যক মানুষের কাছে দলের বার্তা, দলীয় প্রচারণা জোরদার, দলের কর্মকাণ্ড সম্বন্ধে সাধারণ মানুষকে আরও সহজ উপায়ে অবহিত করতে ও তাদের মতামত যাচাই করতে এই ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজ চালু করা হয়েছে।