ওয়েবসাইট সচল ও একটি সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিভিন্ন আবেদনের ফরম পাওয়ার ওয়েবসাইটটি (http://www.forms.gov.bd/) চালু করা হয়েছে। তবে এখনো এতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। গতকাল ওয়েবসাইটটির ঠিকানায় গিয়ে তা সচল দেখা গেছে।
তবে ঋণ, ভর্তি, ভূমি, লাইসেন্স ও পরিমিট, ডেটাবেজ, অ্যাপয়েটমেন্ট সংক্রান্ত ফরমের ঘর থাকলেও তা ক্লিক করে কোনো ফরম পাওয়া যায়নি। এ ছাড়া মন্ত্রণালয় ধরে ফরমের ঘর থাকলেও অধিকাংশ মন্ত্রণালয়ের নামে কোনো ফরম দেখা যায়নি।
ওই ওয়েবসাইটটির পাশাপাশি জাতীয় তথ্য কোষের ওয়েবসাইটির (http://www.infokosh.bangladesh.gov.bd) বেশ কিছু অসঙ্গতি সংশোধন করা হয়েছে। তবে যোগাযোগের লিংটি এখনো সঠিকভাবে তথ্য দেখাচ্ছে না।
গতকাল বুধবার তিনটি ওয়েবসাইট নিয়ে প্রথম আলোতে ‘ডিজিটাল সেবার এই হাল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।