ওয়েল পার্কে দুর্ঘটনা বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েল পার্ক রেসিডেন্সের আয়োজনে সম্প্রতি দুর্ঘটনা মোকাবিলা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়েল পার্কের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। প্রশিক্ষণের পর কর্মীদের সনদ বিতরণ করা হয়। ওয়েল পার্কের ব্যবস্থাপক এম এ মনছুরের সভাপতিত্বে ও কাউসার জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া। এতে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম দক্ষিণের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নিউটন দাশ, রানা মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।