ওয়েস্ট এন্ড হাইস্কুল অ্যালামনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট এন্ড হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০১৭-২০১৯ মেয়াদের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী সভাপতি, সেক্টর কমান্ডার্স ফোরামের ঢাকা মহানগরের সেক্রেটারি মোশাররফ হোসেনকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। শফিক মাহমুদ পিন্টু সাধারণ সম্পাদক, ইয়াহিয়া আহমেদ রুহেলকে অর্থ সম্পাদক ও মাহবুবুর রহমান বাবুল সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এবারের কমিটিতে মোট ৬০ জন সদস্যসহ ৩২ ব্যাচের প্রতিনিধি আছেন। বিজ্ঞপ্তি।