প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সেবা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব এশিয়া অঞ্চলের অপারেশন ডাইরেক্টর রয় ফার্নান্দেজ। বক্তব্য দেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম ও মাহবুব-উল আলম। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাররা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।