বাণিজ্য সংবাদ
ওয়েস্টার্ন ইউনিয়ন-ব্যাংক এশিয়া ডাইরেক্ট টু ব্যাংক মানি ট্রান্সফার সার্ভিস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি ও ব্যাংক এশিয়ার উদ্যোগে দেশে প্রথমবারের মতো ওয়েস্টার্ন ইউনিয়ন ‘ডাইরেক্ট টু ব্যাংক মানি ট্রান্সফার’ সার্ভিস চালু হয়েছে৷ নতুন এ সেবার মাধ্যমে প্রবাসীরা প্রিয়জনের কাছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট লোকেশন থেকে দেশের বিইএফটিএনের (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক) সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন৷ ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য নিয়ে এজেন্ট লোকেশনে গিয়ে সহজেই এ টাকা পাঠানো যাবে এবং গ্রহীতাও স্বল্পসময়ের মধ্যে নিজ অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন৷ প্রাথমিকভাবে এ সেবা মালয়েশিয়া থেকে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা৷ বিজ্ঞপ্তি৷