ওয়েস্টার্ন মেরিনের আহত দুই শ্রমিক ঢাকায় মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ‘ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে’ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হওয়া দুই শ্রমিক পাঁচ দিন চিকি ৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা গেছেন।মারা যাওয়া শ্রমিকেরা হলেন বাহার উদ্দিন (২৫) ও নূর হাশেম (২৫)। তাঁরা পটিয়া উপজেলার কোলগাঁও এলাকার বাসিন্দা। জানা গেছে, গত শনিবার সকালে পটিয়ার কোলগাঁও এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হন। আহত অন্য শ্রমিকের নাম হেলাল (২৪)। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর জানান, আহত অন্য এক শ্রমিক প্রাথমিক চিকি ৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।গত শনিবার দুর্ঘটনার পর তিন শ্রমিককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।