ও' হেনরি সাহিত্য পুরস্কার পেয়েছেন তাহমিমা আনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহমিমা আনাম
তাহমিমা আনাম

লেখক তাহমিমা আনাম ও’ হেনরি সাহিত্য পুরস্কার পেয়েছেন। গত শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হয়। তাহমিমা আনামসহ ২০ লেখক এবারের সাহিত্যের এই সম্মানজনক পুরস্কার পেলেন।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ছোটগল্পকার ও’ হেনরির নামে এই পুরস্কারের নামকরণ হয়েছে। ১৯১৮ সাল থেকে ছোটগল্পের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবার ছিল পুরস্কারের ৯৯তম আসর। ‘গার্মেন্টস’ গল্পের জন্য এই পুরস্কার পেয়েছেন তাহমিমা আনাম। তিনি লন্ডন থেকে লেখেন। ২০০৮ সালে কমনওয়েলথ লেখক পুরস্কারে ভূষিত হয়েছিলেন তাহমিমা।
এবারের ও’ হেনরি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক শ্রুতি স্বামী, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পরমাণু রেডিওলজিস্ট অমিত মজুমদার ও লেখক জয় চক্রবর্তী।
যুক্তরাষ্ট্র ও কানাডার সাময়িকীতে প্রকাশিত ইংরেজি ভাষায় লেখা গল্পের সাহিত্যমূল্যের বিচারে এ পুরস্কার দেওয়া হয়। বার্ষিক ভিত্তিতে তিনজন বিচারকের প্যানেল পুরস্কারের জন্য গল্প মনোনীত করেন। সাহিত্যের ছোটগল্প শাখাটিকে সমৃদ্ধ করাই এ পুরস্কার প্রবর্তনের লক্ষ্য। অতীতে এ পুরস্কারজয়ী সাহিত্যিকদের মধ্যে আছেন আসাকো সেরিজাওয়া, ফ্রেডেরিক টুটেন, এলিজাবেথ ম্যাকক্র্যাকেন, অ্যালিস মুনরো, উইলিয়াম ট্রেভর, স্টিফেন কিং, জন আপডাইক প্রমুখ।