ক ইউনিটে সাক্ষাৎকার শুরু ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ক ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষর্থীদের সাক্ষাৎকার ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের সময় প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পূরণ করা প্রাথমিক আবেদনের ফরমের কপি ও শিক্ষার্থীর বিভাগ পছন্দক্রমের কপি নিয়ে আসতে হবে।
২৮ নভেম্বর এক থেকে এক হাজার ৫০০, পরের দিন এক হাজার ৫০১ থেকে তিন হাজার ও ৩০ তারিখ তিন হাজার এক থেকে চার হাজার ৫০০ পর্যন্ত মেধাক্রম অধিকারী শিক্ষার্থীদের জীববিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে।