ক ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটটির ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.univdhaka.edu তে ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিজ্ঞান অনুষদের ডিন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, অনুষদের এক হাজার ৪৩০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় পাস করেছে ১৫ হাজার ৫২৭ জন। তিনি জানান, মেধাতালিকায় এক থেকে চার হাজারের মধ্যে অবস্থানকারী শিক্ষার্থীদের আগামী ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েজ ফরম’ পূরণ করতে হবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।