ক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১ হাজার ৭৪৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪২৭ জন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষার হলে মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে।