কওমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীন ৩৫তম কেন্দ্রীয় পরীক্ষা। বেফাক জানায়, ইবতেদায়ি শ্রেণী থেকে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ শ্রেণী তাকমিল (মাস্টার্স) পর্যন্ত মোট সাতটি স্তরের এ পরীক্ষায় ৫০ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ৩ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। বেফাকের মহাসচিব মুহাম্মদ আবদুল জব্বার পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।