কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার (বেফাক) ৩৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর বিভিন্ন শ্রেণীতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৬৫ শতাংশ। ফলাফলের সব তথ্য www.befaq-bd. com-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।গতকাল শনিবার বেফাকের কার্যালয়ে বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের হাতে ফলাফলের বই তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।