কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৬৬ শতাংশ।বেফাকের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল খালেক গতকাল ফলাফলের একটি কপি বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের হাতে তুলে দেন। ফলাফলের তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.befaq-bd.com) দেওয়া হয়েছে। মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে বলে বেফাক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।