কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা বুধবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৩৩তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী বুধবার থেকে শুরু হবে। কওমি মাদ্রাসার ৪০ হাজার ৫৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এই সংখ্যা গত বছরের তুলনায় পাঁচ হাজার বেশি। সাত স্তরে ৪৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।গতকাল রোববার বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এবার কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস তাকমিলে (স্নাতকোত্তর) অংশ নিচ্ছেন তিন হাজার ৪৪১ জন ছাত্র ও এক হাজার ২৭৫ জন ছাত্রী, ফজিলতে (স্নাতক) চার হাজার ১২৬, সানাবিয়ায় (উচ্চমাধ্যমিক) তিন হাজার ৫৭৫, মুতাওয়াসসিতাহে (নিম্নমাধ্যমিক) নয় হাজার ৯৯৮ ও ইবতিদায়িতে (প্রাথমিক) এক হাজার ৭৩৭, হিফজ ও কিরাত বিভাগে ছয় হাজার ৯০২ ছাত্রছাত্রী অংশ নেবেন।