কওমি শিক্ষা বোর্ডের জঙ্গিবিরোধী মানববন্ধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত মানববন্ধন করবে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)। দীর্ঘ ৪০ কিলোমিটার সড়কে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা হাতে হাত ধরে দাঁড়াবেন।