ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পশ্চিম পটিয়া এলাকা থেকে গতকাল সোমবার সকালে ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শিকলবাহা কলেজ বাজার এলাকার থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী বলেন, পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পৃথক দুটি থলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। নাশকতার কাজে ব্যবহারের জন্য সেখানে ককটেলগুলো রাখা হতে পারে। এর আগে ১৮ জানুয়ারি রাতে কলেজ বাজার এলাকায় একটি বিয়ের গাড়িতে ককটেল হামলা করেছিল দুর্বৃত্তরা। এতে শিশুসহ চারজন আহত হন।