ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার খট্রেশ্বর হাটখোলা এলাকার একটি ডোবা থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে নওগাঁ ডিবি পুলিশের একটি বিশেষজ্ঞ দলসহ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল দুটি উদ্ধার করা হয়। ওসি লতিফ খান বলেন, কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেলগুলো এখানে ফেলে যেতে পারে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।