ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর লিচুবাগান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর হাটের পাশে রাস্তাসংলগ্ন পিন্টু বিশ্বাসের লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এসআই রাশেদ মোশারফ জানান, পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ককটেল দুটি নিষ্ক্রিয় করতে পানিতে রাখা হয়েছে।