ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাব-৫-এর সদস্যরা গত শনিবার দিবাগত রাতে জয়পুরহাট সরকারি কলেজসংলগ্ন রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে। র‌্যাব-৫-এর অধিনায়ক শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাগটি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘ককটেলগুলো আজ (রোববার) রাতে থানায় জমা দেওয়া হবে। বালতিভর্তি পানিতে রেখে এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।’  জয়পুরহাট প্রতিনিধি