ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার এবং প্রাইভেট কারটির ভেতর থেকে পাঁচটি তাজা ককটেল ও চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার ভোরে ইদ্রাকপুর এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কার দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ককটেল ও চাপাতি উদ্ধার করে।