ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার একটি বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে নয়টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক আনসার আলী স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, মনে হচ্ছে হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ককটেলগুলো মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।