ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ও বহরম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২টি ককটেল উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ আলীনগরে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটটি ককটেল উদ্ধার করে। এদিকে র‌্যাব-৫-এর কমান্ডার লে. কর্নেল হামিদ জানান, বহরম এলাকায় অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ১৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ