ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে পুলিশ গত শুক্রবার রাত আটটার দিকে দুটি ককটেল উদ্ধার করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেঞ্চদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। নৈশপ্রহরী আবদুল আজিজের কক্ষে দুটি ককটেল পাওয়া যায়। এ ঘটনায় তাঁকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় মামলা করে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।