ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার চন্দনবাড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতর থেকে গতকাল রোববার সকাল নয়টায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই কেন্দ্রের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক সহির উদ্দিন জানান, গত শনিবার রাতে দুর্বৃত্তরা এই ভোটকেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল দুটি ফেলে তারা পালিয়ে যায়। সকালে এগুলো উদ্ধার করা হয়।  পঞ্চগড় প্রতিনিধি।