ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশ থেকে গতকাল দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, এক কর্মচারী বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পেছনের গেটে লাল টেপ প্যাঁচানো ককলেটসদৃশ বস্তু দেখতে পান। তিনি বিষয়টি প্রক্টর মো. শহীদুর রহমান খানকে মুঠোফোনে জানান। পরে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা ককটেল দুটি উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করেন।